নরসিংদীতে ন্যাশনাল লাইফের সার্ভিস সেন্টার উদ্বোধন ও ২ কোটি টাকার চেক প্রদান

  |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট

নরসিংদীতে ন্যাশনাল লাইফের সার্ভিস সেন্টার উদ্বোধন ও ২ কোটি টাকার চেক প্রদান
Share

নরসিংদীতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পলিসি সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বুধবার (২ জুলাই) ফিতা কেটে সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি ২ কোটি ১৭ লাখ টাকার বীমা দাবির চেক গ্রাহকদের মাঝে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, আমরা দ্রুত সময়ে গ্রাহকের দাবি পরিশোধ ও সর্বোচ্চ সেবা প্রদান করি। নরসিংদী এরিয়ায় গ্রাহক সেবা আরো সহজ করতে এই সার্ভিস সেন্টার উদ্বোধন করা হলো।

তিনি আরো বলেন, বীমা মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে। যে কোন বিপদের মুহূর্তে বীমা মানুষের পাশে দাঁড়ায়।

কোম্পানির নরসিংদী এরিয়া ইনচার্জ ও ডিভিপি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, প্রধান কার্যালয়ের পলিসি সার্ভিস বিভাগের প্রধান মোহাম্মদ মহিউদ্দিন।

অনুষ্ঠানে নরসিংদী এরিয়ার প্রায় ৫ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। -‌বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৫৯ পিএম | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com