| সোমবার, ০৭ জুলাই ২০২৫ | প্রিন্ট
গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড সভার সময় পরিবর্তন করা হয়ছে। আগামী ৮ জুলাই (মঙ্গলবার) বিকেল ৩টার পরিবর্তে ৫টায় এ সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বোর্ড সভায় সমাপ্ত হিসাববছর ৩১ ডিসেম্বর ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।
এছাড়া, আগামী ৯ জুলাই বিকেল ৩টায় বোর্ড সভায় গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।
Posted ১:২৩ পিএম | সোমবার, ০৭ জুলাই ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity