৪ ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

  |   মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট

৪ ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
Share

চার ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি ও এনআরবিসি ব্যাংক পিএলসি। মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতিঅর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ব্র্যাক ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১টাকা ২৫ পয়সা। এছাড়া ৬ মাসে (জানুয়ারি‘২৫, জুন‘২৫) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৬২ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৬০ পয়সা।

ইস্টার্ন ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১১ পয়সা। এছাড়া ৬ মাসে (জানুয়ারি‘২৫, জুন‘২৫) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ২ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৬০ পয়সা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪১ পয়সা। এছাড়া ৬ মাসে (জানুয়ারি‘২৫, জুন‘২৫) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৮২ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৪ পয়সা।

এনআরবিসি ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০০৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.২৯১ পয়সা। এছাড়া ৬ মাসে (জানুয়ারি‘২৫, জুন‘২৫) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৮৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ০.৭৩৩ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬৭ পয়সা।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:২৪ পিএম | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com