তিন ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

  |   রবিবার, ০৩ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট

তিন ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
Share

তিন ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) তিন ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করা ব্যাংকগুলো হলো;  ট্রাস্ট ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ও এবি ব্যাংক পিএলসি।

রোববার (৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ট্রাস্ট ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ১৭ পয়সা। দুই প্রান্তিকে (জানুয়ারি’২৫-জুন’২৫) শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫৩ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ০৭ পয়সা।

স্ট্যান্ডার্ড ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৭ পয়সা। দুই প্রান্তিকে (জানুয়ারি’২৫-জুন’২৫) শেয়ার প্রতি আয় হয়েছে ৩৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩১ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৯৬ পয়সা।

এবি ব্যাংক: দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৯৬ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০৪ পয়সা। দুই প্রান্তিকে (জানুয়ারি’২৫-জুন’২৫) শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৪৬৩ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৬ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ঋণাত্মক ছিল ১২ টাকা ৩৩ পয়সা।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৩০ পিএম | রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com