| বুধবার, ০৬ অগাস্ট ২০২৫ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। বুধবার (০৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের তথ্য অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। একই সঙ্গে কোম্পানির স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এই রেটিং আউটলুক স্থিতিশীল হিসেবে ধরে রাখা হয়েছে।
Posted ২:০৫ পিএম | বুধবার, ০৬ অগাস্ট ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity