শিরোনাম >>
শিরোনাম >>

প্রথম ১০ দিনে রেকর্ড: প্রায় এক লাখ করদাতা ই-রিটার্ন দাখিল

  |   বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট

প্রথম ১০ দিনে রেকর্ড: প্রায় এক লাখ করদাতা ই-রিটার্ন দাখিল
Share

২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইন আয়কর রিটার্ন দাখিলে অভূতপূর্ব সাড়া মিলেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ই-রিটার্ন চালুর পর থেকে গত ১৩ ‌আগস্ট পর্যন্ত প্রথম ১০ দিনেই ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল মাত্র ২০ হাজার ৫২৩ জন, যা এ বছর প্রায় পাঁচ গুণ বেড়েছে।

গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ১৩ আগস্ট পর্যন্ত করদাতাদের অংশগ্রহণে রেকর্ড সৃষ্টি হয়।

সম্প্রতি এনবিআর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সারাদেশের সব ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ, শারীরিকভাবে অক্ষম, দেশের বাইরে অবস্থানরত এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধিদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য নয়। পরে বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়।

এনবিআর জানিয়েছে, ই-রিটার্ন সিস্টেমে ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করা যাবে। দাখিলের পর করদাতারা তাৎক্ষণিকভাবে ই-রিটার্নের স্বীকৃতি স্লিপ ও আয়কর সনদ প্রিন্ট করতে পারবেন।

করদাতাদের সহায়তায় এনবিআর ০৯৬৪৩-৭১-৭১-৭১ নম্বরে কল সেন্টার চালু করেছে, পাশাপাশি eTax Service পোর্টালে অনলাইন অভিযোগ ও সমাধান সুবিধা রেখেছে।

এনবিআর করদাতাদের অনুরোধ করেছে, প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে উল্লেখ করে দায়িত্বশীল নাগরিক হিসেবে ই-রিটার্ন দাখিল করতে।

 

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৫৩ পিএম | বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com