ডিএসইতে সূচকের বড় উত্থানে সপ্তাহ শুরু

  |   রবিবার, ১৭ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট

ডিএসইতে সূচকের বড় উত্থানে সপ্তাহ শুরু
Share

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৭ আগস্ট) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি আগের কার্যদিবসের চেয়ে লেনদেনের পরিমাণ, অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫১.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪০১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০৯.৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২২.১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে মোট ৮০১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭০৩ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২০৫টি কোম্পানির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত আছে ৫৮টির।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৪৭ পিএম | রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com