শিরোনাম >>
শিরোনাম >>

কুমিল্লায় রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট

কুমিল্লায় রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Share

রূপালী ব্যাংক পিএলসি’র কুমিল্লা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ আগস্ট রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়। কুমিল্লার মনোহরপুরে বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ ব্যবসায়িক পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ এবং প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন।

সভায় বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও কর্পোরেট শাখার নির্বাহীসহ সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৫৩ এএম | বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com