ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন ১২’শ কোটি

  |   রবিবার, ২৪ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট

ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন ১২’শ কোটি
Share

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ আগস্ট) সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ১২০০ কোটি টাকা। সূচকের সামান্য উত্থান হলেও কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৮৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৮১ পয়েন্ট কমে ১ হাজার ১৭৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২.১৫ পয়েন্ট কমে ২ হাজার ১০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৬৬ কোটি ৭৮ লাখ টাকার টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৪ টির, কমেছে ১৯০ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ২৬ টি কোম্পানির বাজারদর।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:৩৮ পিএম | রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com