সোনালী লাইফের কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন

  |   শনিবার, ৩০ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট

সোনালী লাইফের কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন
Share

দ্বিতীয়বারের মতো সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বীমা খাতে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে কমনওয়েলথ পার্টনারশীপ সামিট এন্ড বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে কনকর্ড হোটেলে জমকালো এক অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করেন কোম্পানির পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল।

এর আগে ২০২৩ সালেও সোনালী লাইফ ৬টি ক্যাটাগরিতে কমনওয়েলথ পার্টনারশীপ সামিট এবং বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডের স্বীকৃতি লাভ করেছিল।

পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সোনালী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ আজিম, প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) হাসিব রেজা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল, এজিএম মিজানুর রহমান এবং উপ ব্যাবস্থাপক মাহমুদুর রহমান।

এ বছর সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৬টি পৃথক বিভাগে পুরস্কার অর্জন করে। এর মধ্যে রয়েছে- ‘ডিজিটাল ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’, ‘ইন্স্যুরটেক ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’, ‘এডুকেশন ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’, ‘বেস্ট মার্কেটিং ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’, ‘নিউ ইন্স্যুরেন্স প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ও ‘বেস্ট কাস্টমার সার্ভিস ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ১:০৫ পিএম | শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com