| সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট
রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
রোববার (১৩১ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য অনুসারে, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ নভেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ সেপ্টেম্বর।
Posted ১২:০৮ পিএম | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity