শিরোনাম >>
শিরোনাম >>

সাংবাদিকদের সুরক্ষায় ডিআরইউ ও ন্যাশনাল লাইফের গ্রুপ বীমা চুক্তি

  |   মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট

সাংবাদিকদের সুরক্ষায় ডিআরইউ ও ন্যাশনাল লাইফের গ্রুপ বীমা চুক্তি
Share

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সাথে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে দুই হাজার সাংবাদিক স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা, অঙ্গহানি ও অপারেশনজনিত খরচের ক্ষেত্রে বীমা সুবিধার আওতায় আসবেন।

সম্প্রতি ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সাংবাদিকদের জন্য সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি জানান, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও কল্যাণ রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যপরিধি বাড়ানো হচ্ছে এবং আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদ কিছু বীমা কোম্পানির অনিয়ম তুলে ধরে দাবি পরিশোধ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক কাজিম উদ্দিন জানান, গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে দাবি পরিশোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, ২০২৪ সালে প্রতিষ্ঠানটি দাবি পরিশোধ করেছে ১,২০৮ কোটি টাকা, যেখানে প্রিমিয়াম আয় হয়েছে ২,১০৬ কোটি টাকা। ডিআরইউ’র সাথে এই উদ্যোগকে তিনি ‘গর্বের বিষয়’ বলে উল্লেখ করেন এবং গ্রুপ বীমার বাইরে থাকা সাংবাদিকদের জন্য অতিরিক্ত ১ লাখ টাকার সহায়তা ঘোষণা করেন।

চুক্তি অনুযায়ী, ডিআরইউ সদস্যদের (২০ থেকে ৬০ বছর বয়সী) ক্ষেত্রে স্বাভাবিক মৃত্যু হলে ৩ লাখ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যু হলে ৩ লাখ ৮০ হাজার টাকা, অঙ্গহানি হলে ১ লাখ টাকা এবং অপারেশনজনিত চিকিৎসায় ৭০ হাজার টাকা প্রদান করা হবে। এই চুক্তি প্রাথমিকভাবে এক বছরের জন্য কার্যকর থাকবে, পরবর্তীতে সময় বাড়ানো হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৩৩ পিএম | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com