শিরোনাম >>
শিরোনাম >>

জেনিথ ইসলামী লাইফের ১২তম বার্ষিক সাধারণ সভা অনু‌ষ্ঠিত

  |   শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট

জেনিথ ইসলামী লাইফের ১২তম বার্ষিক সাধারণ সভা অনু‌ষ্ঠিত
Share

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহর সভাপতিত্বে হোটেল সোনারগাঁওয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালক ও বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মোঃ ছায়েদুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মানসুদ আলম, নিরপেক্ষ পরিচালক বিদ্যুৎ চন্দ্র গুপ্ত এফসিএ, এ্যাডভোকেট কাজী ওয়ালী উদ্দিন ফয়সল, সম্মানিত শেয়ারহোল্ডারগণ এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান ও প্রধান কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিগত বছরের আর্থিক প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন ও অনুমোদন করা হয়।

সভায় শেয়ারহোল্ডার এবং মেঘনা লাইফ ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ এবং অন্যান্য শেয়ারহোল্ডারদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়, যা কোম্পানির উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। -বিজ্ঞ‌প্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৯:১৪ পিএম | শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com