শিরোনাম >>
শিরোনাম >>

এনভয় টেক্সটাইলসের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট

এনভয় টেক্সটাইলসের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

এনভয় টেক্সটাইলস লিমিটেড ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্যে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৪০ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৫৮ পয়সা। এছাড়া, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৩২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ ডিসেম্বর সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৩৯ পিএম | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com