এপেক্স ফুটওয়্যারের ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট

এপেক্স ফুটওয়্যারের ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

এপেক্স ফুটওয়্যার লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্যে ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ২৫ শতাংশ স্টক। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৬২ পয়সা। যা আগের বছর ছিল ১১ টাকা ২২ পয়সা। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩৬ টাকা ৬৮ পয়সা।

আগামী ২৬ নভেম্বর সকাল ১১ টায় ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:২০ পিএম | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com