শিরোনাম >>
শিরোনাম >>

বিনিয়োগবান্ধব উদ্যোগ: সহজ হলো নন-রেসিডেন্টদের ‘টাকা অ্যাকাউন্ট’ খোলা

  |   বুধবার, ০১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

বিনিয়োগবান্ধব উদ্যোগ: সহজ হলো নন-রেসিডেন্টদের ‘টাকা অ্যাকাউন্ট’ খোলা
Share

দেশে বিদেশি বিনিয়োগ আনার প্রক্রিয়াকে আরও সহজ করতে নন-রেসিডেন্সিয়াল ‘টাকা অ্যাকাউন্ট’ খোলার নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ ধরনের অ্যাকাউন্ট খোলার আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না, তবে খোলার ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট তথ্য জমা দিতে হবে বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে।

সম্প্রতি এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আগে এ ধরনের অ্যাকাউন্ট খোলার আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক ছিল।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, টেম্পোরারি নন-রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট (এনআরটিএএস) এবং টেম্পোরারি ফরেন কারেন্সি (এফ‌সি) হিসাব খোলার আগে বাংলাদেশ ব্যাংককে আর অবহিত করতে হবে না। তবে কোম্পানি নিবন্ধনের পর অনুমোদিত ডিলার (এ‌ডি) ব্যাংকগুলোকে ১৪ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ হিসাবের তথ্য বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে জমা দিতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকারীরা চাইলে তাদের অর্থ বাংলাদেশি টাকায় রূপান্তর করতে পারবেন অথবা বৈদেশিক মুদ্রায় সর্বোচ্চ এক বছর পর্যন্ত রাখতে পারবেন। কোনো কারণে প্রস্তাবিত বিনিয়োগ বা কোম্পানি নিবন্ধন সম্পন্ন না হলে প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে অবশিষ্ট অর্থ অনুমোদন ছাড়াই বিদেশে পাঠানো যাবে। তবে হিসাব বন্ধ করার তথ্য ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জানাতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ উদ্যোগের ফলে অনাবাসী বাংলাদেশি, প্রবাসী নাগরিক ও বিদেশি বিনিয়োগকারীরা আরও সহজে অ্যাকাউন্ট খুলে দেশে বিনিয়োগ করতে পারবেন, যা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

 

প্রতিদিনের ‍অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:০২ পিএম | বুধবার, ০১ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com