| রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০.২৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ২১.৪৬ টাকা।
এ ছাড়া, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৫.৬৯ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর।
Posted ১০:০৩ পিএম | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity