শিরোনাম >>
শিরোনাম >>

অ্যাপেক্স ফুডস ও অ্যাপেক্স স্পিনিংয়ের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

অ্যাপেক্স ফুডস ও অ্যাপেক্স স্পিনিংয়ের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স ফুডস লিমিটেড ও অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ করে নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। বুধবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অ্যাপেক্স ফুডসের সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৪১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় ছিল ৫.৬৬ টাকা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৬.০৫ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর।

অ্যাপেক্স স্পিনিংয়ের সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৬০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৭.৩৯ টাকা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩.১১ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৩০ পিএম | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com