শিরোনাম >>
শিরোনাম >>

পুঁজিবাজারে চার কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

  |   রবিবার, ১২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

পুঁজিবাজারে চার কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ও স্কয়ার টেক্সটাইলস পিএলসি’র বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ক্রাউন সিমেন্ট পিএলসি’র বোর্ড সভা ১৯ অক্টোবর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে এবং লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এনআরবিসি ব্যাংক পিএলসি’র* বোর্ড সভা অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। অনুমোদনের পর প্রতিবেদনটি প্রকাশ করবে কোম্পানিটি।

অন্যদিকে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র বোর্ড সভা ২২ অক্টোবর বিকেল ৩টায় এবং স্কয়ার টেক্সটাইলস পিএলসি’র বোর্ড সভা ২১ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। উভয় সভায় ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:০৭ পিএম | রবিবার, ১২ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com