| রবিবার, ১২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অক্টোবর মাসের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) কোম্পানির প্রধান কার্যালয়ের নিজস্ব অডিটরিয়ামে এই সভার আয়োজন করা হয়। সভায় সমগ্র বাংলাদেশ থেকে আগত একশো’র অধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম, সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার সহ সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ।-বিজ্ঞপ্তি
Posted ৩:৪৭ পিএম | রবিবার, ১২ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity