নতুন যুগে ডিজিটাল পেমেন্ট

১ নভেম্বর থেকে একই প্ল্যাটফর্মে ব্যাংক ও মোবাইল লেনদেন

  |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

১ নভেম্বর থেকে একই প্ল্যাটফর্মে ব্যাংক ও মোবাইল লেনদেন
Share

বাংলাদেশে ডিজিটাল লেনদেনের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে ব্যাংক হিসাব ও মোবাইল ওয়ালেটের (বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি) মধ্যে সরাসরি টাকা আদান-প্রদান করা যাবে— কোনো আলাদা সিস্টেম বা মধ্যবর্তী প্রক্রিয়া ছাড়াই। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে এই যুগান্তকারী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নতুন এই “আন্তঃপরিচালনযোগ্য পেমেন্ট সিস্টেম” চালু হলে একজন গ্রাহক বিকাশ থেকে নগদে, কিংবা ব্যাংক হিসাব থেকে এমএফএসে টাকা পাঠাতে পারবেন তাৎক্ষণিকভাবে। একইভাবে এমএফএস থেকে ব্যাংক হিসাবেও অর্থ স্থানান্তর করা যাবে কোনো ঝামেলা ছাড়াই।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, লেনদেনের সময় কেবল প্রেরককে নির্ধারিত ফি দিতে হবে, প্রাপককে নয়। ফি’র সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে-
ব্যাংক লেনদেনে ০.১৫ শতাংশ, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএস‌পি) ০.২০ শতাংশ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ০.৮৫ শতাংশ ফি’র সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে এবং লেনদেনের আগে গ্রাহককে কত ফি কাটা হবে তা স্পষ্টভাবে জানাতে হবে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খানের স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, নতুন এই ব্যবস্থাটি ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এন‌পিএস‌বি) অবকাঠামোর মাধ্যমে পরিচালিত হবে। প্রতিটি প্রতিষ্ঠানের বর্তমান লেনদেন সীমা আগের মতোই বহাল থাকবে।

 

প্রতিদিনের অর্থনীতি/জেবি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:০৮ পিএম | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com