পুঁজিবাজারে সূচকের পতনেও বেড়েছে লেনদেন

  |   মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

পুঁজিবাজারে সূচকের পতনেও বেড়েছে লেনদেন
Share

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৪ অক্টোবর) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সূচকের পতন হলেও টাকার অংকে বেড়েছে লেনদেন পরিমাণ পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৪৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে। এ ছাড়া, ডিএসইর অপর সূচক ডিএসইএস ৬ দশমিক ১১ পয়েন্ট কমে ১ হাজার ১১১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১৪ দশমিক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৯৯৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৬০৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৩০ কোটি টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৫টি কোম্পানির, বিপরীতে ২৩৩টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:১৭ পিএম | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com