শিরোনাম >>
শিরোনাম >>

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

  |   বুধবার, ১৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত
Share

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০২৫ গত ৯ অক্টোবর পর্যটননগরী কক্সবাজারে একটি প্রিমিয়াম হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম।

সম্মেলনে সারাদেশ থেকে ৬০০-এর অধিক উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান প্রেসিডেন্ট মোঃ জসিমউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালী, এবং পরিচালকবৃন্দ: খলিলুর রহমান মাসুম, চৈতণ্য কুমার দে চয়ন, সিদ্দিকুর রহমান ও কাজী সামিরুল হক। শেয়ারহোল্ডারদের মধ্যে উপস্থিত ছিলেন শিয়াজিন সাদমিন হক, আরমিনা আরিয়ানা হক, মুশফেকা নুশরাত ও মারজানা নুশরাত নিশা।

মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম স্বাগত বক্তব্যে বলেন, “পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা, শরিয়াহ কমপ্লায়েন্স এবং উন্নয়নকর্মীদের ও ব্যবস্থাপনা কর্মকর্তাদের নিরলস পরিশ্রমের ফলে কোম্পানি ধারাবাহিক সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে।”

প্রধান অতিথি জসিমউদ্দিন কোম্পানির স্বচ্ছতা, জবাবদিহিতা, তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগ ও কমপ্লায়েন্স মেনে ব্যবসা পরিচালনার প্রশংসা করেন।
চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বলেন, “সততা, একাগ্রতা ও টিমওয়ার্কের মাধ্যমে আগামী চার বছরের মধ্যে বেঙ্গল ইসলামি লাইফকে দেশের সেরা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।”

সম্মেলনে শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের ভাইস চেয়ারম্যান মুফতি শাহ মোহাম্মদ ওয়ালীউল্যাহ কোম্পানির শরিয়াহ ফ্রেমওয়ার্ক তুলে ধরেন।
এছাড়া ২০২৪ সালের ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন কর্মকর্তাদের মধ্যেপুরস্কার ও সনদ বিতরণকরা হয় এবং ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল উপস্থাপন করা হয়।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:৩০ পিএম | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com