শিরোনাম >>
শিরোনাম >>

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং এএ

  |   সোমবার, ২০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং এএ
Share

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি (আলফা রেটিং)।

সোমবার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, আলফা ক্রেডিট রেটিং পিএলসি (আলফা রেটিং) রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।

কোম্পানিটির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ১৮ অক্টোবর পর্যন্ত গুণগত অন্যান্য প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ২:৩৭ পিএম | সোমবার, ২০ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com