| মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১৮ পয়সা। অর্থাৎ, ইপিএস সামান্য কমেছে গত বছরের তুলনায়।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি–সেপ্টেম্বর, ২০২৫) কোম্পানিটির মোট শেয়ার প্রতি আয় হয়েছে ৬৯ পয়সা, যা গত বছরের একই সময়ের ৭৩ পয়সার তুলনায় কম।
৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ২৫ পয়সা, যা ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ছিল ২১ টাকা ৬৪ পয়সা।
Posted ১২:৩৭ পিএম | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity