কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে

  |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে
Share

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫২ পয়সা, যা গত বছরের একই সময়ের ৪৭ পয়সা থেকে কিছুটা বেশি।

সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

অন্যদিকে, প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি–সেপ্টেম্বর, ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ২৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল১ টাকা ৩১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৫৭ পয়সা।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:২১ পিএম | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com