শিরোনাম >>
শিরোনাম >>

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু প্রস্তাব বাতিল করেছে বিএসইসি

  |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু প্রস্তাব বাতিল করেছে বিএসইসি
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো এক ঘোষণায় ব্যাংকটি জানায়, কমিশন থেকে সম্প্রতি প্রাপ্ত এক চিঠির মাধ্যমে ‘প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু প্রস্তাবিত মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড’-এর অনুমোদন বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের ২৯ জুন ব্যাংকের পরিচালনা পর্ষদ ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পঞ্চম মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যুর সিদ্ধান্ত নেয়। ৫০০ কোটি টাকার এই আনসিকিউরড, নন-কনভার্টিবল ও ফুললি রিডিমেবল বন্ডের মেয়াদ নির্ধারণ করা হয়েছিল সাত বছর।

ব্যাংকটি বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাসেল-৩ মানদণ্ড অনুযায়ী টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করার পরিকল্পনা করেছিল। বন্ডটির সুদের হার নির্ধারণের কথা ছিল নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী ভাসমান (ফ্লোটিং) পদ্ধতিতে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:২৮ পিএম | রবিবার, ০২ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com