শিরোনাম >>
শিরোনাম >>

সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  |   সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Share

সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর মতিঝিলে কাউন্সিলের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক শায়েখ এবিএম মাছুম বিল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা মো. সাইফুল কাবির, প্রফেসর ড. আ. ন. ম. রফীকুর রহমান মাদানী, মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, প্রফেসর ড. মুহাম্মাদ নজরুল ইসলাম আল মারুফ মাদানী, ড. মাওলানা আবু ছালেহ পাটোয়ারী, সাইয়্যেদ জারীর জাফরী মাদানী প্রমুখ।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং কাউন্সিলের সহকারী সেক্রেটারি জেনারেল আবুল কালাম আজাদ, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ সদস্য কোম্পানির প্রতিনিধিরা।

সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদন, ২০২৪ সালের অডিট রিপোর্ট ও বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা, ২০২৫ সালের অডিটর নিয়োগ এবং ২০২৬ সালের বাজেট অনুমোদন করা হয়। -বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:০০ পিএম | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com