শিরোনাম >>
শিরোনাম >>

পপুলার লাইফ ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে ২০ শতাংশ লভ্যাংশ পাঠিয়েছে

  |   মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

পপুলার লাইফ ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে ২০ শতাংশ লভ্যাংশ পাঠিয়েছে
Share

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের ঘোষিত নগদ লভ্যাংশ তাদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ঘোষিত ২০ শতাংশ নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে। অর্থাৎ, প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ২ টাকা করে নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডাররা।

কোম্পানির ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর ঘোষিত এ লভ্যাংশটি বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৩৯ এএম | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com