ই–কমার্স রপ্তানিতে বড় ছাড়: ঘোষণামুক্ত সীমা দ্বিগুণ, রপ্তানি আয়ের টাকা আসবে মোবাইল ওয়ালেটে

  |   বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

ই–কমার্স রপ্তানিতে বড় ছাড়: ঘোষণামুক্ত সীমা দ্বিগুণ, রপ্তানি আয়ের টাকা আসবে মোবাইল ওয়ালেটে
Share

ই–কমার্স রপ্তানিতে বড় সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ই–কমার্স বা ক্ষুদ্র রপ্তানিতে এক্সপোর্ট ঘোষণাপত্র (ইএক্সপি) ছাড়া সর্বোচ্চ ১ হাজার মার্কিন ডলার সমপরিমাণ পণ্য রপ্তানি করা যাবে। এর আগে এই সীমা ছিল ৫০০ ডলার।

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ–সংক্রান্ত দুইটি পৃথক নির্দেশনা জারি করা হয়। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এই পদক্ষেপ অনলাইন ভিত্তিক ক্ষুদ্র রপ্তানিকারকদের ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন আরও উৎসাহিত করবে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব ঘোষণামুক্ত রপ্তানির আয় এখন বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) প্ল্যাটফর্মের মাধ্যমে দেশে আনা যাবে। অর্থাৎ রপ্তানিকারকরা সরাসরি মোবাইল ওয়ালেট বা ডিজিটাল অ্যাকাউন্টে রপ্তানি আয়ের টাকা গ্রহণ করতে পারবেন।

এতদিন শুধু তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানির আয় ফিরিয়ে আনতে এমএফএস ও পিএসপিকে অনুমতি দেওয়া ছিল। নতুন নীতিমালায় তাদের কার্যপরিধি বিস্তৃত হলো স্বল্পমূল্যের পণ্য রপ্তানি আয়ের ক্ষেত্রেও।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে, এসব লেনদেন সম্পন্ন করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কাঠামোর শর্তাবলি অবশ্যই মেনে চলতে হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/আর‌টি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:৪৮ এএম | বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com