অন্য ব্যাংকের মাধ্যমেও ট্রেড ফাইন্যান্সে অংশ নিতে পারবে অফশোর ব্যাংকিং

  |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

অন্য ব্যাংকের মাধ্যমেও ট্রেড ফাইন্যান্সে অংশ নিতে পারবে অফশোর ব্যাংকিং
Share

অফশোর ব্যাংকিং কার্যক্রমে আরও গতি আনতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) নিজেদের ব্যাংকের পাশাপাশি অন্য ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখার মাধ্যমেও ট্রেড ফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করতে পারবে।

ট্রেড ফাইন্যান্স কার্যক্রমের পরিসর বাড়াতে অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) পরিচালনা-সংক্রান্ত নির্দেশনায় গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ওবিইউগুলো এখন অন্য ব্যাংকের এডি শাখার মাধ্যমেও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য ট্রেড ফাইন্যান্স বা বাণিজ্য অর্থায়ন সুবিধা দিতে পারবে। এর ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের সুযোগ আরও বিস্তৃত হবে।

এতদিন ওবিইউগুলো কেবল তাদের নিজস্ব ব্যাংকের এডি শাখার মাধ্যমে বিশেষায়িত ও অ-বিশেষায়িত অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানগুলোকে বাইয়ার্স ক্রেডিট, অ্যাকসেপ্টেড বিল ফাইন্যান্সিংসহ বিভিন্ন পদ্ধতিতে ট্রেড ফাইন্যান্স দিত। সংশোধিত বিধান কার্যকর হলে এই সীমা উল্লেখযোগ্যভাবে প্রসারিত হবে এবং ট্রেড ফাইন্যান্সে প্রতিযোগিতা ও কার্যকারিতা বাড়বে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৪৭ পিএম | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com