শিরোনাম >>
শিরোনাম >>

রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

  |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
Share

পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ব্যাংকগুলোকে নগদ মার্জিনের হার সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে সাধারণত নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। বাজারে পণ্যের সরবরাহ বজায় রাখা এবং মূল্য সহনীয় রাখার স্বার্থে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুরের মতো পণ্যের আমদানিতে ব্যাংকার–গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে এ জাতীয় আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দিতে হবে।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৪৩ পিএম | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com