ন্যাশনাল লাইফের উদ্যোগে পুরস্কার বিতরণ, দাবি পরিশোধ ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত

  |   রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

ন্যাশনাল লাইফের উদ্যোগে পুরস্কার বিতরণ, দাবি পরিশোধ ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত
Share

দেশের অন্যতম শীর্ষ জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মতিঝিল এরিয়ার উদ্যোগে পুরস্কার বিতরণ, বীমা দাবি পরিশোধ ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে উন্নয়ন কর্মকর্তাদের মনোবল বৃদ্ধি, সেবা বিস্তার ও বীমা সচেতনতা জোরদারে নানা নির্দেশনা দেওয়া হয়।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

সেমিনারে আরও বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, মতিঝিল এরিয়া প্রধান এসভিপি মনির আহম্মদ এবং তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন।

আয়োজনে প্রায় এক হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে ৫০ লক্ষ টাকার বীমা দাবি পরিশোধ এবং সফল উন্নয়ন কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন দাবির চেক ও পুরস্কার প্রদান করেন। -‌বিজ্ঞ‌প্তি

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:৫৩ পিএম | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com