শিরোনাম >>
শিরোনাম >>

স্মারক মুদ্রার মূল্য সমন্বয় করল বাংলাদেশ ব্যাংক

  |   মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

স্মারক মুদ্রার মূল্য সমন্বয় করল বাংলাদেশ ব্যাংক
Share

দেশে স্বর্ণ ও রূপার বাজার ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারেও মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত। এমন পরিস্থিতিতে স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম সমন্বয় করে বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বৈশ্বিক বাজারদর ও স্থানীয় মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ১০ গ্রাম ওজনের স্মারক স্বর্ণমুদ্রার নতুন বিক্রিমূল্য নির্ধারিত হয়েছে ১ লাখ ৮৫ হাজার টাকা। এর আগে প্রতিটির দাম ছিল ১ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ এক ধাক্কায় ১৫ হাজার টাকা বেড়েছে প্রতিটি স্বর্ণমুদ্রার মূল্য। মুদ্রার মূল্য নির্ধারণে এর বাক্সসহ মোট খরচ বিবেচনায় নেওয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বাজারে থাকা ১১ ধরনের স্মারক রৌপ্য মুদ্রা—যার ওজন ২০ গ্রাম থেকে ৩১.৪৭ গ্রাম—এসব মুদ্রার দামও সমন্বয় করা হয়েছে। আগে প্রতিটি রৌপ্য মুদ্রার দাম ছিল ৮ হাজার ৫০০ টাকা; নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার টাকা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, স্মারক মুদ্রা সংগ্রহের আগ্রহ দেশজুড়ে বাড়ছে। একই সঙ্গে স্বর্ণ ও রূপার আন্তর্জাতিক মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন ব্যয়ও বেড়েছে। সেই হিসেবে দাম পুনর্নির্ধারণ জরুরি হয়ে ওঠে।

স্বর্ণ ও রৌপ্যের দাম বাড়ায় স্মারক মুদ্রার বাজারেও এর প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেক সংগ্রাহক নতুন দামে সীমিত সংস্করণের মুদ্রা কিনতে আগ্রহী হলেও দাম বাড়ায় সাধারণ ক্রেতাদের ওপর কার্যত বাড়তি চাপ তৈরি হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:১৩ পিএম | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com