শিরোনাম >>
শিরোনাম >>

মধ্যস্থতাকারী ৮ প্রতিষ্ঠানের প্রভিশন সংরক্ষণ সময় বাড়ালো বিএসইসি

  |   মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট

মধ্যস্থতাকারী ৮ প্রতিষ্ঠানের প্রভিশন সংরক্ষণ সময় বাড়ালো বিএসইসি
Share

পুঁজিবাজারের মধ্যস্থতাকারী ৮ প্রতিষ্ঠানকে নেতিবাচক ইক্যুইটি ও আনরিয়েলাইজড লোকসানজনিত প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ে শর্তসাপেক্ষে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টক ব্রোকার, ডিলার ও মার্চেন্ট ব্যাংক রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৮৫তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটটি প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লোকসানের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয় সংক্রান্ত অ্যাকশন প্ল্যান পর্যালোচনা করে শর্তসাপেক্ষে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সুবিধা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- সিটি ব্রোকারেজ লিমিটেড, ওয়ান সিকিউরিটিজ লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ, বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেড, আইএফআইসি সিকিউরিটিজ, এপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেড, এবাসি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সোনালী ইনভেস্টমেন্ট পিএলসি।

এর আগে ১৪ নভেম্বরের ৯৮৪তম কমিশন সভায় ২৮ প্রতিষ্ঠানকে নেতিবাচক ইক্যুইটি ও আনরিয়েলাইজড লোকসানের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য শর্তসাপেক্ষে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বিএসইসি।

Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৪১ এএম | মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com