| বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৩ ডিসেম্বর) মূল্যসূচকের পতন হলেও আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ৪২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯২৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ৩৪পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪০৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৭৯ কোটি ০৭ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৯৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৩ টি কোম্পানির, বিপরীতে ২৩৬টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
Posted ৪:০৩ পিএম | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity