শিরোনাম >>
শিরোনাম >>

নভেম্বরে আবার বাড়ল মূল্যস্ফীতি

  |   রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

নভেম্বরে আবার বাড়ল মূল্যস্ফীতি
Share

কয়েক মাস ধরে ওঠানামার মধ্যে রয়েছে দেশের মূল্যস্ফীতি। নভেম্বর মাসে এসে তা আবার কিছুটা বেড়েছে, যদিও এখনো মূল্যস্ফীতি ৮ শতাংশের ঘরেই ঘোরাফেরা করছে।

রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)প্রকাশিত নভেম্বর মাসের মূল্যস্ফীতির তথ্যে এ চিত্র উঠে এসেছে।

বিবিএসের হিসাব অনুযায়ী, অক্টোবর মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ, যা নভেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে।

নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক শূন্য ৮ শতাংশ। এতে বোঝা যায়, খাদ্যপণ্যের তুলনায় খাদ্যবহির্ভূত খাতে মূল্যবৃদ্ধির চাপ বেশি ছিল।

বিবিএস আরও জানায়, গত তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক শূন্য ৩ শতাংশ। পাশাপাশি গত টানা দুই মাস ধরেই খাদ্য মূল্যস্ফীতির হার বাড়ছে।

গত দুই থেকে তিন বছর ধরে মূল্যস্ফীতি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার সুদের হার বাড়িয়েছে এবং তেল, আলু, পেঁয়াজ, ডিমসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যে শুল্ক ও কর কমিয়েছে। তবুও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে মূল্যস্ফীতির প্রভাব এখনো স্পষ্টভাবে দৃশ্যমান।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৫২ পিএম | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com