শিরোনাম >>
শিরোনাম >>

কুমিল্লায় পপুলার লাইফের দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

  |   বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

কুমিল্লায় পপুলার লাইফের দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
Share

কুমিল্লায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বীমা দাবির চেক হস্তান্তর এবং ব্যবসা উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১০ ডিসেম্বর) সভায় বীমাগ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে দাবি নিষ্পত্তির চেক তুলে দেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। কোম্পানির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

সভায় বক্তারা বলেন, গ্রাহককে দ্রুত সেবা প্রদান, কার্যক্রমে স্বচ্ছতা এবং সময়মতো দাবি পরিশোধ; এই তিনটি বিষয়ই প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করে। তারা মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করা, গ্রাহকসেবার মান বাড়ানো এবং আধুনিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সাম্প্রতিক ব্যবসায়িক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামগ্রিক উন্নয়ন কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:৫৯ পিএম | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com