বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ দশমিক ৭২ বিলিয়ন ডলার

  |   মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ দশমিক ৭২ বিলিয়ন ডলার
Share

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৭২০ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩২ দশমিক ৭২ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২২ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ৭২০ দশমিক ১২ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী একই সময়ে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ হাজার ৫৭৩ দশমিক ৩১ মিলিয়ন ডলার। সে সময় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৭ হাজার ৮৭৫ দশমিক ৭০ মিলিয়ন ডলার। কয়েক দিনের ব্যবধানে উভয় হিসাবেই রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:০০ এএম | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com