| বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত আরামিট পিএলসির পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত পর্ষদ সভায় কোম্পানির ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ মার্চ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। ঘোষিত লভ্যাংশ বিতরণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জানুয়ারি।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য হিসাব বছরে আরামিটের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২ টাকা ০৯ পয়সা।
এ ছাড়া ২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৮ টাকা ৬৭ পয়সা।
Posted ১২:০৯ পিএম | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity