শনিবার শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

  |   শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

শনিবার শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
Share

রাষ্ট্রীয় শোকের কারণে পরিবর্তিত সূচি অনুযায়ী শনিবার (৩ জানুয়ারি) শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মেলার উদ্বোধন করা হবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, পূর্বঘোষিত সূচি অনুযায়ী ১ জানুয়ারি মেলার উদ্বোধনের কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে আয়োজিত এবারের মেলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ একাধিক দেশের পণ্য প্রদর্শিত হবে।

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রদর্শনী। ২০২২ সাল থেকে পূর্বাচলের স্থায়ী ভেন্যুতে এ মেলার আয়োজন করা হচ্ছে।

 

প্রতিদিনের অর্থনীতি/জে‌বি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:১৩ পিএম | শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com