শিরোনাম >>
শিরোনাম >>

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্ধারণ মানি চেঞ্জাররা নেবেন সর্বোচ্চ ৩০০ টাকা

  |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্ধারণ মানি চেঞ্জাররা নেবেন সর্বোচ্চ ৩০০ টাকা
Share

বিদেশগামী যাত্রীদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা সর্বোচ্চ ৩০০ টাকা ফি আদায় করতে পারবেন। এনডোর্সমেন্টের অঙ্ক যাই হোক না কেন, এই নির্ধারিত সীমার বেশি ফি নেওয়া যাবে না।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, জিএফইটি ২০১৮ অনুযায়ী মানি চেঞ্জাররা বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ভ্রমণ ভাতার আওতায় বিদেশি নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক বিক্রি করতে পারবেন। এ সময় যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে সংশ্লিষ্ট কর্মকর্তার সিল ও স্বাক্ষরসহ এনডোর্সমেন্ট বাধ্যতামূলক।

নতুন নির্দেশনা অনুযায়ী=

মানি চেঞ্জারদের অবশ্যই তাদের প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা—এ তথ্য স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। গ্রাহকের কাছ থেকে ফি আদায়ের পর রসিদ প্রদান করতে হবে। আদায় করা ফি’র সঠিক হিসাব ও রেকর্ড সংরক্ষণ বাধ্যতামূলক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে আগে জারি করা অন্যান্য সার্কুলারের নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর

 

Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:৩৮ পিএম | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com