শিরোনাম >>
শিরোনাম >>

বিএফআইইউর নতুন প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন

  |   সোমবার, ১২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

বিএফআইইউর নতুন প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন
Share

আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)–এর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। তিনি আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন।

সোমবার (১২ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে বিএফআইইউর প্রধানের দায়িত্ব পালন করবেন। চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর করতে হলে অন্য কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে তাঁর বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

চুক্তির বিস্তারিত শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্রে নির্ধারিত থাকবে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)–এর কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নেয়। এর অংশ হিসেবে আয়কর আইন পর্যালোচনায় এনবিআর একটি টাস্কফোর্স গঠন করে, যার প্রধান ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।

 

প্রতিদিনের অর্থনীতি/আর‌টি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:৪৩ পিএম | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com