বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনে যোগ দিলেন চার্টার্ড ইন্স্যুরার ইব্রাহিম হোসাইন

  |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনে যোগ দিলেন চার্টার্ড ইন্স্যুরার ইব্রাহিম হোসাইন
Share

সম্প্রতি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-তে সিনিয়র কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন চার্টার্ড ইন্স্যুরার এস. এম. ইব্রাহিম হোসাইন, এসিআইআই (যুক্তরাজ্য)।

বীমা খাতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব ইব্রাহিম হোসাইন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিতে টানা ২৯ বছর গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন এবং ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে বীমা শিক্ষা, প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে বিএসসি (অনার্স) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। পেশাগতভাবে তিনি চার্টার্ড ইন্স্যুরার (এসিআইআই, যুক্তরাজ্য) হিসেবে স্বীকৃত এবং মালয়েশিয়ান ইন্স্যুরেন্স ইনস্টিটিউট থেকে গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

প্রশাসনিক ও নীতিনির্ধারণী ভূমিকায়ও তিনি সমানভাবে সক্রিয়। সাধারণ ও জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের কারিকুলাম কমিটির সদস্য হিসেবে শিক্ষাক্রম উন্নয়নেও অবদান রেখেছেন।

নীতিগত ও নিয়ন্ত্রক পর্যায়ে তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর বিরোধ নিষ্পত্তি কমিটির সদস্য। অতীতে তিনি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একাডেমির একাডেমিক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে তিনি সক্রিয়। স্বীকৃত জার্নালে তার ১২টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং বীমা বিষয়ক চারটি বই রচনা করেছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে দেশে ও বিদেশে তিনি ৩০টির বেশি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন।-সংবাদ বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:১৩ পিএম | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com