| মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি–এর চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী কোম্পানির ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিদ্যমান বাজারদরে মূল বাজার ও ব্লক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার কিনবেন।
পুঁজিবাজারের নিয়ম অনুযায়ী, কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার ক্রয়-বিক্রয়ের সিদ্ধান্ত আগেই ডিএসইকে অবহিত করতে হয়।
উল্লেখ্য, স্যামুয়েল এস চৌধুরী স্কয়ার ফার্মার কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে চলতি মাসের ১৫ জানুয়ারি তার বোন, কোম্পানির পরিচালক ও ভাইস চেয়ারম্যান রত্না পাত্র ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন। ফলে স্বল্প সময়ের ব্যবধানে স্কয়ার ফার্মার শেয়ার কেনার একাধিক ঘোষণা এলো উদ্যোক্তা পরিবারের পক্ষ থেকে।
Posted ২:৩৯ পিএম | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity