শিরোনাম >>
শিরোনাম >>

পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি-সিডিবিএল বৈঠক: অটোমেশন ও সুশাসনে জোর

  |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি-সিডিবিএল বৈঠক: অটোমেশন ও সুশাসনে জোর
Share

দেশের পুঁজিবাজারকে বিশ্বমানের করে গড়ে তুলতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বিএসইসি ও সিডিবিএল-এর মধ্যে একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনের সম্মেলন কক্ষে এই বৈঠক সম্পন্ন হয়। সভায় পুঁজিবাজারের কারিগরি উন্নয়ন থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক সুশাসন- সব ক্ষেত্রেই ডিজিটাল রূপান্তরের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং সিডিবিএল-এর চেয়ারম্যান তপন চৌধুরীর নেতৃত্বে সভায় শেয়ারবাজারের প্রযুক্তিগত উন্নয়ন ও বিনিয়োগকারীদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে বাজারের অটোমেশন প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং কাঠামোগত সংস্কারের মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়।

সভায় বিএসইসি চেয়ারম্যান জানান যে, বাজারের স্থিতিশীলতা ফেরাতে এবং গভীরতা বাড়াতে মৌলভিত্তি সম্পন্ন ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা এখন সময়ের দাবি। তিনি আরও উল্লেখ করেন যে, নতুন আইপিও রুলসের ফলে এখন অনেক বেশি বিশ্বমানের ও পেশাদার পদ্ধতিতে শেয়ারের সঠিক দর নির্ধারণ করা সম্ভব হচ্ছে। এছাড়া কেওয়াইসি সিস্টেমের আধুনিকায়ন এবং বাজার নজরদারিতে সিডিবিএল-কে আরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। মিউচ্যুয়াল ফান্ড খাতের উন্নয়নে সিডিবিএল-কে নতুনভাবে কাস্টডিয়ানের দায়িত্ব দেওয়ার বিষয়েও কমিশন ইতিবাচক মনোভাব ব্যক্ত করে।

অন্যদিকে, সিডিবিএল চেয়ারম্যান তপন চৌধুরী শিল্পায়ন ও দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য দেশের কোম্পানিগুলোকে পুঁজিবাজারের ওপর নির্ভরশীল হওয়ার পরামর্শ দেন। তিনি আশ্বস্ত করেন যে, বিএসইসির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সিডিবিএল সব ধরনের প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা অব্যাহত রাখবে।

সভায় বিএসইসির চারজন কমিশনারসহ সিডিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এবং উভয় প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৫:১৬ পিএম | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com