শিরোনাম >>
শিরোনাম >>

এমএফএস সহযোগী প্রতিষ্ঠান গড়ছে ইসলামী ব্যাংক

  |   রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

এমএফএস সহযোগী প্রতিষ্ঠান গড়ছে ইসলামী ব্যাংক
Share

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে ব্যাংকটি একটি আলাদা সহযোগী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক্স এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, গত ২২ জানুয়ারি ইসলামী ব্যাংকের ৩৮৯তম পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এমএফএস কার্যক্রমকে আরও কাঠামোবদ্ধ ও সম্প্রসারিত করার জন্য তা স্বতন্ত্র প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, প্রস্তাবিত সহযোগী কোম্পানিটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ১ হাজার কোটি টাকা। প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে ব্যবসা ও বিনিয়োগের চাহিদা অনুযায়ী এই মূলধন বাড়ানো হবে।

বাংলাদেশ ব্যাংকের এমএফএস-সংক্রান্ত নির্দেশনা অনুসারে, নতুন এই প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংক ন্যূনতম ৫১ শতাংশ শেয়ার নিজের কাছে রাখবে। অবশিষ্ট শেয়ার প্রয়োজন অনুযায়ী কৌশলগত বিনিয়োগকারীদের কাছে দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

তবে সহযোগী প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করতে হলে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরই এমএফএস কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:৫২ পিএম | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com