রূপালী লাইফের ব্যবসা পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

রূপালী লাইফের ব্যবসা পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
Share

রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০২৫ সালের ব্যবসা পর্যালোচনা এবং ২০২৬ সালের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় কোম্পানির সার্বিক ব্যবসায়িক অগ্রগতি, অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আগামী বছরের লক্ষ্য, কৌশলগত দিকনির্দেশনা ও ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনা পর্যালোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ জামিল মতিন এবং পরিচালক মাহিম রহমান জীম। সভায় সভাপতিত্ব করেন রূপালী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. গোলাম কিবরিয়া।

এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আকতার হোসেন তালুকদার, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আব্দুস ছালাম, মো. শাহ নিয়াজুল আলম ও মো. সালাহ উদ্দিন তালুকদারসহ কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) মো. সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া কোম্পানির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে আগামী দিনে রূপালী লাইফের টেকসই প্রবৃদ্ধি ও গ্রাহকসেবার মান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

প্রতিদিনের অর্থনীতি/ডেস্ক
Facebook Comments Box
Share
advertisement

Posted ১০:০৫ পিএম | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com