শিরোনাম >>
শিরোনাম >>

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ ঘোষণা

  |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ ঘোষণা
Share

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের শীর্ষ কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ২০২৫ হিসাব বছরের জন্য মোট ২১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে একই হিসাব বছরের জন্য ১১০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল। ফলে আলোচিত বছরে মোট ২১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণফোন।

প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯০ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ২৬ টাকা ৮৯ পয়সা। অন্যদিকে গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৪৯ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২০ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারি।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:৫৭ এএম | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com