শিরোনাম >>
শিরোনাম >>

টেকনো ড্রাগস আবার ‘এ’ ক্যাটাগরিতে

  |   বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

টেকনো ড্রাগস আবার ‘এ’ ক্যাটাগরিতে
Share

পুঁজিবাজারের ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডকে ‘জেড’ শ্রেণি থেকে উন্নীত করে পুনরায় ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন করায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রোববার থেকেই প্রতিষ্ঠানটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।

এর আগে ৪ ফেব্রুয়ারি থেকে টেকনো ড্রাগস ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছিল। ২০২৪ সালের ২০ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জারি করা নির্দেশনার শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত লভ্যাংশ বিতরণ করতে না পারায় কোম্পানিটিকে ওই শ্রেণিতে নামিয়ে আনা হয়েছিল। পরবর্তীতে লভ্যাংশ বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় পুনরায় ‘এ’ ক্যাটাগরিতে ফেরানো হয়।

তবে ক্যাটাগরি পরিবর্তনের পরবর্তী সাত কার্যদিবসের জন্য ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোকে কোম্পানিটির শেয়ারের বিপরীতে ঋণ সুবিধা না দেওয়ার নির্দেশ দিয়েছে ডিএসই। এই সিদ্ধান্ত আজ রোববার থেকে কার্যকর হয়েছে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ১১:৪৫ এএম | বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com